বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বই এর মোড়ক উন্মোচন করলেন রাজশাহী মেয়র

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: ড. মোহা. আজমল খান এর লেখা ‘নজরুলের নাম শিরোনাম কবিতার পটভূমি’ বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির গর্ব ও অহংকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে এদেশে নিয়ে এসেছিলেন।

তিনি বলেন কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর অসাধারণ প্রতিভা আমাদেরকে অনুপ্রাণিত করে। নজরুল ইসলাম ও তাঁর লেখা সম্পর্কে আমাদের বিশদভাবে জানতে হবে। নতুন প্রজন্মকে জানাতে হবে।

সিটি মেয়র বলেন রাজশাহীতে নজরুল একাডেমি প্রতিষ্ঠা করে তাঁকে নিয়ে গভীর গবেষণা করা প্রয়োজন।

অনুষ্ঠানে নজরুল ইসলামকে নিয়ে বই প্রকাশের জন্য লেখককে ধন্যবাদ জানান রাসিক মেয়র।

শাহমখদুম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. সাইফুদ্দিন চৌধুরী ও প্রফেসর গোলাম কবির।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাসিকের সচিব আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশের সম্পাদক (ভারপ্রাপ্ত) আকবারুল হাসান মিল্লাত, সরকারি টিটি কলেজের উপাধ্যক্ষ ড. মো. সানাউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, কবি মেহবুব ইসলাম রহমত, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাঈদ মোঃ নুর-ই-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, শিক্ষা কর্মকর্তা আনারুল হক প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com