রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত তারেক নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১ম বাজেট ।। লক্ষ্য কর্মসংস্থান সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটির সাবেক মহিলা এমপি চিনুর স্বামী আর নেই

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু’র স্বামী বিশিষ্ট ঠিকাদার শাহ আনোয়ার মিন্টু আর নেই ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে  চট্টগ্রামের  একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। 

এমপি চিনু’র স্বামীর মৃত্যুর সংবাদ শহরে ও নিজ এলাকায় ছড়িয়ে পড়লে, এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তিনি বেশ কিছুদিন ধরে করোনা ভাইরাসে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রাঙ্গামাট পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মনোয়ারা জাহান আক্তার, রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা ও সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান শোক প্রকাশ করেছেন।

জেলা যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা মৎস্য লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি আওয়ামী পেশাজীবি পরিষদের যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন তালুকদার, শ্রী শ্রী জন্মাষ্টামী উদযাপন পরিষদ- বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্তসহ আরো অনেকে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com