শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

আজও করোনায় আক্রান্ত কম সুস্থতা বেশি ।। মৃত্যু বেশি

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৫৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে আজও আক্রান্ত কম এবং সুস্থতা বেশি। আজ গতকালের চেয়ে করোনায় মৃত্যু বেশি ৩২ জন।

৩২ জন মৃতের মধ্যে ২৪ জনই ঢাকা বিভাগের এবং ষাটোর্ধ্ব বয়সের।

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনায় আক্রান্ত হয়ে ৩২ জন মৃত্যুবরণ করেছে । গতকাল ২৬ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু করোনায় ৩২ জন মৃত্যুবরণ করে।

এই নিয়ে এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,২৫১ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে আজও কম ১০.৭১ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১.৫৬ শতাংশ এবং গত পরশু ছিল ১১.৮০ শতাংশ ।   

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১,৭৮৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৫.৭৯ শতাংশ । গতকাল সুস্থতার হার ছিল ৭৫.৬০ এবং গত পরশু ছিল ৭৫.৪৬ শতাংশ ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৪৩৬ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৬৩ হাজার ৪৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪০৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ৮ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরেরে মধ্যে দুইজন,  ৪১ থেকে ৫০ বছরের তিনজন, ৫১ থেকে ৬০ বছরের তিন জন এবং ৬০ বছরের উপরে চব্বিশ জন মৃত্যুবরণ করেছে ।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৪ জন, রাজশাহীতে ৪ জন চট্টগ্রামে ২ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com