বাংলা হেডলাইনস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যেখানে যে প্রতিষ্ঠান করা হবে সেখানে জলাধার সংরক্ষন করতে হবে।
আজ বৃহস্পতিবার সকালে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী ঢাকার পান্থপথের পূর্বের অবস্থা উল্লেখ করে তাঁর বক্তব্যে বলেন এই জায়গাটা ছিল বিশাল বিল, সবচেয়ে দুর্ভাগ্য যে উন্নয়নের নামে এই জায়গাটা যে বিশাল বিল এলাকা এখানে একটা জলাধারও অতীতে সংরক্ষণ করা হয় নাই।
‘যার ফলাফলটা আমরা দেখি যে বসুন্ধারা ভবনে যখন আগুন লাগে যে ভবনটি তৈরি হয়েছে একেবার বিলের উপর। সেখানে আগুন নেভানোর পানি পাওয়া যাচ্ছে না । পানি আনতে হলো হোটেল সোনারগাঁও এর সুইমিং পুল থেকে’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ‘এইজন্য আমি সবসময় নির্দেশ দিয়েছি যেখানে যে প্রতিষ্ঠান করা হয় প্রাকৃতিক ভারসাম্য যেমন রক্ষা হবে , প্রকৃতিকে রক্ষা করার ব্যবস্থা নিতে হবে, আর জলধারা সংরক্ষন করতে হবে’।
তিনি বলেন আমাদের যেখানেই যে স্থাপনা করি সেখানেই আমাদের একটা জলাধার অর্থাৎ যে বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিটা যেন সংরক্ষিত হয় সেদিকে আমাদের বিশেষ ভাবে দৃষ্টি নেওয়া উচিৎ।
প্রধানমন্ত্রী বলেন তাছাড়া পরিবেশটা সুন্দর থাকবে পাশাপাশি আমাদের ভূগর্ভস্থ পানির স্তর যেটা কমে যাচ্ছে সেটাও কমে যাবে না। আমাদের দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। আর স্বাস্থ্যের জন্যও অনেক ভাল ।
তিনি বলেন আমাদের দেশে বক্স কাল্ভার্ট এই ফর্মুলাটাই হচ্ছে সবথেকে আত্মঘাতী। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি এবং পানি নিস্কাসনের ব্যবস্থা থাকে না।
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীতে পানি ভবন, পর্যটন ভবন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল এবং বিমানবন্দের অভ্যন্তরস্থ বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের ১ম পর্যায়ের উদ্বোধন করেন।