শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে হরিজন শিশুদের নতুন জুতো বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে দলিত ২ শতাধিক হরিজন পরিবারের শিশুদের মাঝে বাটার নতুন জুতো বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

জেলা পুলিশ সুপারের ব্যক্তিগত উদ্যোগে এবং বাটা’র সৌজনে এসব নতুন জুতো শিশুদের মাঝে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কান্তি রায়, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, ডিএসবি’র ওসি শাহ আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, শফিকুল ইসলাম বেবু, রেজাউল করিম রেজা, এবি সিদ্দিক, ফজলে ইলাহী স্বপন, গোলাম মাসুদ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com