শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে ট্রেনের সাথে কাভার্ডভ্যান ধাক্কায় নিহত এক ।। এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের ধাক্কায় একজন নিহত। আহত হয়েছে আরও চারজন।

এঘটনায় ঢাকার সাথে উত্তরবঙ্গের সঙ্গে এক ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের একটি বগি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সকাল আটটার দিকে কালিহাতীর হাতিয়া এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের সাথে ধাক্কা লাগে । এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক নিহত হয়। আহত হয় আরও চারজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলষ্টেশনের ষ্টেশন মাষ্টার রেজাউল করিম জানায়, এঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ঘন্টাব্যাপী রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। পরে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করে লাইন থেকে সরিয়ে নেয়া হলে রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com