বাংলা হেডলাইনস: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাঁর দলের নেতাকর্মীরা করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছিল।
আজ সকালে গণভবনে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সভায় সভাপতিত্ব করার সময় সূচনা বক্তব্যে শেখ হাসিনা এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন ‘প্রত্যেক নেতাকর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে এলাকা এলাকায় অর্থাৎ জেলা , উপজেলায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতাকর্মীরা কিন্তু এই দুর্যোগে মানুষের পাশে ছিল’।
তিনি বলেন একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলেই মানুষ এই সহযোগিতাটা পেয়েছে। এখানে যদি অন্য কেউ থাকতো কত যে মানুষ মারা যেত কত যে দুরবাস্থা মানুষের হতো তা ভাষায় প্রকাশ করা যায় না।
সাংগঠনিক বিষয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন যাতায়াত না করলেও সাংগঠনিক কার্যক্রমগুলি অব্যাহত রাখতে হবে ।
তিনি বলেন বিভিন্ন জায়গায় হয়তো সম্মেলন হয়েছে কিন্তু করোনার কারণে কমিটি করতে পারিনি বা খোঁজও নিতে পারিনি বা যেতেও পারিনি । আমার মনে হয় এখন একটা সময় আস্তে আস্তে আমরা সেগুলো কাজ করতে পারবো।