বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

মানিকগঞ্জে কারিতাসের নগদ টাকা বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মানিকগঞ্জের হরিরামপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে নগদ টাকা ও হাইজিন কিট সামগ্রী বিতরণ করেছে কারিতাস বাংলাদেশ ঢাকা অঞ্চল।

সোমবার দুপুরে উপজেলার মজমপাড়া ঈদগাহ মাঠে গোপীনাথপুর ও কাঞ্চনপুর ইউনিয়নের ৬৬৩ টি অসহায় পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ২০ লিটারের ঢাকনাসহ একটি বালতি, মগ, দুইটি করে স্যানিটারি ন্যাপকিন, গোসলের সাবান, দুই কেজি ডিটারজেন্ট পাউডার, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া হয়।

এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।

এসময় কারিতাস ঢাকা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থা কর্মসূচী কর্মকর্তা লিটন গমেজ, উর্দ্ধতন হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা যোয়াকিম গমেজ, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল কুদ্দুস, কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মো: ইউনুস গাজী, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা আরিফা নাজনীন আশরাফী, এলাকার বিশিষ্ট সমাজসেবক আবদুল মুন্নাফ প্রামানিক উপস্থিত ছিলেন।

কারিতাস ঢাকা অঞ্চলের পরিচালক জ্যোতি গমেজ জানান, জার্মান ডক্টরস এর অর্থায়নে ২০২০ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে জরুরী মানবিক সহায়তা কার্যক্রম প্রকল্পের আওতায় হরিরামপুর উপজেলায় বন্যা ও নদী ক্ষতিগ্রস্ত ভাংগনে ক্ষতিগ্রস্থ গোপীনাথপুর ইউনিয়নের ৪৬৩টি পরিবার ও কাঞ্চনপুর ইউনিয়নের ২০০ পরিবার মিলে মোট ৬৬৩টি পরিবারের এই মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, কারিতাস বাংলাদেশ সবসময় দুর্যোগে মানুষের পাশে থেকে তাদের দুর্দশা লাঘবে সহায়তা করে আসছে।

তারই ধারাবাহিকতায় কোভিড-১৯ মহামারিতে ও বন্যা দুর্যোগে বাংলাদেশের অসংখ্য মানুষ কর্মহীন পড়ার প্রেক্ষিতে অসহায় পরিবারের পাশে থেকে কারিতাস বাংলাদেশ বিভিন্ন মানবিক সহায়তা পরিচালনা করে আসছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com