রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা গাজী আবুল হোসেন আর নেই।

ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে শিক্ষক আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তার বাবা গাজী আবুল হোসেন মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার সকালে ওই হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের বাড়ি উত্তর সারটিয়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে তার দাফন সম্পন্ন্য করা হবে।

উল্ল্যেখ্য, গাজী আবুল হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

তিনি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com