সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

ভিয়েতনাম ফেরত ৪৭ জন কাশিমপুর কারাগার থেকে মুক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ভিয়েতনাম ফেরত ৪৭ জন মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে তাদের কারাগারের বিভিন্ন ইউনিট থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে আদালত থেকে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেওয়া হয়।

সম্প্রতি ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাদের গ্রেফতার দেখায় তুরাগ থানা পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রত্না রায় জানান, গত ৫ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসে। পরে তা যাচাই বাছাই করে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেওয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার আদালতের নির্দেশে ২০ জনকে এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com