সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

খুলনায় হত‌্যা মামলায় তিনজন‌কে যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস  খুলনা:  খুলনার ফুলতলা উপজেলায় ইব্রাহিম হত্যা মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দি‌য়ে‌ছে আদালত।
এসময় অপর আরও তিন আসামীকে খালাস দেয়া।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা দেন।

এছাড়াও দন্ডপ্রাপ্ত তিন আসামীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্ত আসামীরা হল- মোঃ পারভেজ, কামাল হোসেন ও আরিফুর ইসলাম দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক।  
খালাসপ্রাপ্ত আসামীরা হলেন সোহেল বিশ্বাস, মাসুদুর রহমান, জুবায়ের হাসান বনি।

সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে আসামীরা ২০১৬ সালে ইব্রাহীম বিশ্বাসকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ফুলতলা কারিগরপাড়ার বাইতুর রহমত জামে মসজিদের সেফটি ট্যাঙ্কে ফেলে রাখে।

পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহতের পিতা ইসমাইল বিশ্বাস বাদি হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করে।

এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রহমান বিশ্বাস ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় ১৩জন সাক্ষী সাক্ষ্য প্রদান করে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com