বাংলা হেডলাইনস : অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ এ নিয়োগ দিয়েছেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম এর মৃত্যুতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার (অ্যাটর্নি জেনারেল) পদটি শূন্য হয়। মাহবুবে আলম ২৭ শে সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।