মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী প্রয়োজনে সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হমালায় দুই নেতা নিহত গোপালগঞ্জে সহিংসতায় জড়িতরা নিশ্চয়ই বিচারের মুখোমুখি হবে: উপদেষ্টা জাহেদ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ লগি-বইঠা-রামদা হাতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর শ্রমিকরা কাজে যোগ না দিলে মালিকরা কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে, ১৪৭ টি কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

বগুড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় ছয় মাসের কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জে এক স্কুল শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তারিকুল ইসলাম খোকন (৩৭) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন।

বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের নেতৃত্বে আদালত এ সাজা দেন। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আদালত সূত্র ও পুলিশ জানায়, তারিকুল ইসলাম খোকন শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের শচিয়ানী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

একই গ্রামে এক স্কুল শিক্ষিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন যে, বখাটে খোকন বিভিন্ন সময় তার বাথরুমে উঁকি দেন। বাড়ি থেকে বের হলেই অশ্লীল উক্তি ছাড়াও নানাভাবে উত্ত্যক্ত করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির পুলিশ নিয়ে শচিয়ানী গ্রামে গিয়ে তারিকুল ইসলাম খোকনকে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিবেশির সাক্ষ্য ও খোকন অপরাধ স্বীকার করায় তাকে এ সাজা দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com