বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুরের পাওয়ার ক্লাবের ১০ আইপিএল জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এ কারাদণ্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের মো: গাজী শেখের ছেলে মো: ফজল হক (২৭) , আঃ পাষানের ছেলে নুর ইসলাম (২৪), মোহাম্মদ আলীর ছেলে মো: ইয়াসিন (২৫), মো: মোতালেব শেখের ছেলে মো: ইমরান (১৯), মো: মজিবর শেখের ছেলে মোঃ হোসেন আলী (৩১), আজুগড়া গ্রামের মো: হাসমত আলীর ছেলে মো: শুকুর আলী (২২), মো: নুরুল ইসলামের মো: সোহেল (২২), এনায়েতপুর গ্রামের ফটিক শেখের ছেলে মো: ইমদাদুল (১৯), মৃত আ: রহমানের ছেলে মো: ইউসুফ (২৬), মাধবপুর গ্রামের গণেশপালের ছেলে অমর পাল (৩৫)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে এ সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার ২৫৭ টাকা, ৮টি মোবাইল, ১২টি সিম, ১টি ওয়ালটন টিভি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের উক্ত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের উল্লেখিত কারাদণ্ডাদেশ দেন।