বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে টিচার্স ড্রিমের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
শুক্রবার বিকেলে জেলা শহরের বেউথা এলাকায় দিশারী প্রিপ্রাইমারী স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
টিচার্স ড্রিমের প্রধান পৃষ্ঠপোষক লুৎফর রহমান যুবায়ের এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎনা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, টিচার্স ড্রিমের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্যরা ।
আলোচনা শেষে সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুকে একটি করে খাতা, কলম ও খাবার প্যাকেট দেওয়া করা হয়।