বাংলা হেডলাইনস: দেশে কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে আজ সাড়ে পাঁচ হাজারে দাঁড়ালো।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ শনিবার করোনায় আক্রান্ত হয়ে ২৩ জন মৃত্যুবরণ করেছে। গতকাল ১৭ জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ২০ জন মৃত্যুবরণ করেছে।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৫০০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ ।
২৩ জন মৃতের মধ্যে ঢাকা বিভাগেই ১৯ জন আর চট্টগ্রামে ৪ জন। বাকী ৬ বিভাগে আজ করোনায় কোনো মৃত্যু নেই।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার গতকালের চেয়ে কম ১১. ০৮ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১১. ৩৫ শতাংশ এবং গত পরশু ছিল ১১. ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৪৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার ৭৭.২৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৭.১৩ শতাংশ এবং গত পরশু ছিল ৭৬.৯৭ শতাংশ ।
আজ শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২০৩ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৭৭ হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৮ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে ষোলজন মৃত্যুবরণ করেছে ।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন ।