রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

রাঙ্গামাটির আল্লামা নজরুল ইসলাম নঈমী আর নেই।। জানাযায় মানুষের ঢল

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামের প্রবীণ ইসলামী ব্যক্তিত্ব রাঙ্গামাটি সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমী’র জানাযায় হাজারো মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আটটার দিকে চট্টগ্রামস্থ মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তাঁর মৃত্যুর সংবাদে রাঙ্গামাটিতে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শহরের রিজার্ভ বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে দেশ বিদেশ থেকে অসংখ্য সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় ইমামতি করেন অধ্যক্ষ নঈমীর জামাতা মাওলানা ফরিদ উদ্দিন। জানাযা শেষে হযরত আবদুল হাকিম প্রকাশ আব্দুল্লাহ ফকির (রহঃ)-এর মাজার সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযার পূর্বে সংক্ষিত স্মৃতি চারণ করতে গিয়ে বিশিষ্টজনেরা বলেন, অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী পার্বত্য চট্টগ্রামে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

তিনি জাতি-ধর্ম-বর্ণ  নির্বিশেষে সকলের কাছে সমান গ্রহনযোগ্য ব্যক্তিত্ব ছিলেন।

অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমী আমৃত্যু রাঙ্গামাটি জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির সভাপতি ছিলেন।

তাঁকে শেষ বারের মত দেখতে ছুটে আসেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আলহাজ্ব কাজী মঈন উদ্দিন আশরাফী, কেন্দ্রীয় আহলে সুন্নাত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এম এ মতিন।

এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাঁকে শেষ বারের মত দেখতে রিজার্ভ বাজারস্থ বাসভবনে ছুটে আসেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মো: মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজী, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দসহ বিভিন্ন তরীকতের নেতৃবৃন্দ অধ্যক্ষ আল্লামা নজরুল ইসলাম নঈমীকে শেষবারের মত দেখতে ছুটে আসেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com