বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল জয়, পশ্চিমবঙ্গে সরকার গঠন করছে বিজেপি পশ্চিমবঙ্গে নির্বাচনের পর এবার ফলের পালা, প্রতীক্ষায় নেতা-কর্মী-সমর্থকরা ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাঙ্গামাটিতে ই-কমার্স ট্রেনিং কর্মশালার উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর আয়োজনে রাঙ্গামাটিতে ই-কমার্স ট্রেনিং এর উদ্বোধন করা হয়।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রাঙ্গামাটি জেলার ৪৫ জন ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা ও অনলাইন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

আজ রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সম্মেলন কক্ষে ই-কমার্স ট্রেনিং উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের মাধ্যমেই একটি বৃহৎ শিল্প কারখানা গড়ে উঠে। তেমনি অনলাইনের মাধ্যমে খুচরা দোকান থেকে একটি বৃহৎ বাজার তৈরী করতে অনলাইন ব্যাপক ভূমিকা রাখবে ।

এসময় রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে চেম্বার পরিচালক হাজী কামাল উদ্দিন, চেম্বার পরিচালক আব্দুল ওয়াদুদ, চেম্বার পরিচালক মনিরুজ্জামান মহসিন রোমানসহ অন্যান্য সদস্যরা অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ই-কমার্স খাতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে এ খাতের উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দিতে হবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে ই-কমার্স সবাইকে ঘরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদেরকেই উদ্যোগ গ্রহণ করতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com