রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রামে ভুয়া আইনজীবী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রামে মতিয়ার রহমান শেখ (৪৮) নামে এক ভুয়া আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় কুড়িগ্রাম আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবী’র পোশাক ও পরিচয়ে মক্কেলসহ ঘোরাফেরা করার সময় সন্দেহ দেখা দিলে তাকে চ্যালেঞ্জ করে অন্যান্য আইনজীবিরা।

এসময় আইনজীবী’র ভিজিডিং কার্ড ও প্রতারণা করার বিভিন্ন কাগজপত্রসহ ওই ভুয়া আইনজীবীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহ: ফকরুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রতারক মতিয়ার রহমানকে আটক করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম জজকোর্টের আইনজীবী তারিকুল ইসলাম তারিক, অ্যাডভোকেট ফারুক হোসেন সেতু, অ্যাডভোকেট শাহিনুর রহমান, অ্যাডভোকেট জাহিদ আহমেদ কাজল ও অ্যাডভোকেট সুজিৎ কুমার চক্রবর্তী জানান, রোববার দুপুরে আইনজীবীর পোষাক পরিহিত অবস্থায় উক্ত মতিয়ার রহমান শেখ কয়েকজন মক্কেলসহ আইনজীবী চত্বরে ঘোরাফেরা করছিল।

এসময় তাকে আইনজীবীরা চিনতে না পারায় পরিচয় জানতে চেয়ে চ্যালেঞ্জ করে। পরে জানা যায় প্রতারক মতিয়ার রহমান শেখ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকা ভুক্ত কোন আইনজীবী নয়।

এমনকি তিনি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতিরও কোন সদস্য নন।

পরে তার কাছ থেকে একাধিক ভিজিটিং কার্ডসহ কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের পাওনা ৩ খন্ড ফাঁকা রশিদ পাওয়া যায়। এসময় আইনজীবীরা তাকে আটক করলে প্রতারক মতিয়ার রহমান শেখ স্বীকার করে, সে এতদিন ভুয়া আইনজীবী পরিচয় দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে আসছিল।

তার বাড়ি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের শেখ পাড়া (রাধাবল্লভ) এলাকার আব্দুল করিম শেখ’র পূত্র।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com