সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: দুর্ঘটনায় শ্রমিক নিহত বা আহত হলে তাদের পরিবারকে সব ধরণের সহযোগিতা এবং চিকিৎসা সেবার দায়িত্ব নেবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ।

‘প্রয়োজনে জীবন বীমার মত করে তাদের আর্থিক সহায়তা দেয়া হবে। গাজীপুরে যেহেতু অনেক পোশাক কারখানা ও অন্যান্য ধরণের কল কারখানা রয়েছে সেহেতু শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রতিশ্রুতি হচ্ছে শ্রমিকদের পাশে সব সময় আমরা থাকবো,’  জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে এই প্রতিশ্রুতি দেন গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জেলা শহরের রাজবাড়ী সড়কের মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মহানগর জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এ অনুষ্ঠানে মহানগর শ্রমিক লীগ আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয় মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি শামসুন্নাহার এমপি, মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে কেক কাটার পরে এক বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com