রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

ধলেশ্বরী থানায় অন্তর্ভুক্ত না হতে মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল:  টাঙ্গাইলে প্রস্তাবিত ধলেশ্বরী থানায় অন্তর্ভূক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মির্জাপুর উপজেলার বানাইল আনাইতারা ইউনিয়নের প্রায় দশ হাজার লোক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাকুল্যাতে তারা এই অবরোধ করে।

জানা গেছে, সম্প্রতি টাঙ্গাইলের নাগরপুর, মির্জাপুর, দেলদুয়ার উপজেলার কিছু এলাকা নিয়ে প্রস্তাবিত ধলেশ্বরী থানা গঠনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এলাকায় পোষ্টারিং করে প্রচার করা হয়।

এতে মির্জাপুর উপজেলার বানাইল এবং আনাইতারা ইউনিয়নকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব করা হয়। এই প্রস্তাবের বিরুদ্ধে ওই দুই ইউনিয়নের সর্বস্তরের লোকজন আন্দোলনে নামে।

ইতিপূর্বে গত ১২ সেপ্টেম্বর তারা বানাইল ইউনিয়নের ভাবখন্ড বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

তারই ধারাবাহিকতায় সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যাতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই বানাইল, আনাইতারা ইউনিয়নের সর্বস্তরের

লোকজন ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে পাকুল্যাতে জমায়েত হতে থাকে।

এই কর্মসূচিতে একাত্মতা ঘোষনা করতে  বিভিন্ন এলাকা থেকে সকল দলের নেতাকর্মীরা পাকুল্যাতে সমবেত হন।

বেলা পৌনে ১১ টায় শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বানাইল আনাইতারা ইউনিয়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহবায়ক খন্দকার আব্বাস বীন হাকিম। এসময়  বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, বানাইল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন খান, আনাইতারা ইউপি চেয়ারম্যান জাহঙ্গীর আলম, জামুর্কী ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেল, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, মহেড়া ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডিএম শওকত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজিব, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।

এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ মহাসড়ক অবরোধে রুপ নেয়। বিক্ষোভকারীরা ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং মহাসড়কে অবস্থান নেয়। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশের হস্তক্ষেপে ৩০ মিনিট পর মহসড়ক অবরোধমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com