মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

কুড়িগ্রামে মামলা করতে এসে বাদী নিজেই জেল হাজতে

  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের আদালতে হত্যা চেষ্টার মিথ্যা মামলা করতে এসে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও প্রতারণার অভিযোগে বাদীকেই জেল হাজতে পাঠিয়েছেন বিচারক।

আজ সোমবার কুড়িগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

একইসঙ্গে ভুরুঙ্গামারী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ছাড়পত্র আদাল‌তে প্রদান করায় ওই  স্বাস্থ্যকম‌প্লেক্সের আবা‌সিক চি‌কিৎসক‌কে আদাল‌তে হা‌জির হ‌য়ে ব্যাখ্যা প্রদা‌নের নি‌র্দেশ প্রদান করা হয়।

বাদী শ‌হিদুল ইসলা‌মের আইনজীবী মাকসুদা আকতার বে‌বি এসব তথ্য জানিয়েছেন।

আদালত সূত্র জানা গেছে, ভুরুঙ্গামারী উপ‌জেলার উত্তর বলদিয়া গ্রামের শহিদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধের বরাত দিয়ে একই গ্রামের ফরহাদ হোসেন (২৩), নয়ন মিয়া (২১), শমসের আলী (৫২), ফরিদুল ইসলাম (২৫) ও তাইজুল ইসলামের নামে আদালতে না‌লিশি দরখাস্ত করেন।

২১ সেপ্টেম্বরের ঘটনার বিবরণ দিয়ে ওই পাঁচ জনের নামে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনে ‌তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাক্ষী তলবের  আবেদন করেন শহিদুল।

আবেদনের সঙ্গে তি‌নি ভুরুঙ্গামারী স্বাস্থ্য কম‌প্লেক্স ও কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি হ‌য়ে চি‌কিৎসা গ্রহ‌ণের কাগজপত্র দা‌খিল ক‌রেন।

এসময় আদালতে উপস্থিত শহিদুলের মাথায় ব্যান্ডেজ ছিল এবং ব্যান্ডেজে মেডিসিনের চিহ্ন ছিল। কিন্তু আদালত কক্ষে বাদী শহিদুলের পান চিবানো ও ভাবভঙ্গিমা দেখে বিচারকের সন্দেহ হলে তিনি (বিচারক) বাদীর আইনজীবীকে ব্যান্ডেজ খুলে জখম দেখতে চান এবং গুরুতর জখম হলে আবেদন অনুযায়ী আদেশের আশ্বাস দেন।

এসময় শহিদুলের মাথার ব্যান্ডেজ খোলা হলে তার মাথায় কোনও জখমের অস্তিত্ব পাওয়া যায়নি।

পরে আদালত উষ্মা প্রকাশ করে বাদীর আবেদন খারিজ করেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও প্রতারণার অভিযোগে শহিদুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

একইসঙ্গে মামলা করতে আসা শ‌হিদুল ইসলা‌মের কোনও ইনজু‌রি না থাকা স‌ত্ত্বেও আবাসিক মেডিকেল অফিসার, উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স, ভুরুঙ্গামারী থেকে ২৪ সেপ্টেম্বর স্বাক্ষ‌রিত ছাড়পত্র কিভা‌বে শহিদুল ইসলাম বরাবর ইস্যু করা হ‌লো সে বিষ‌য়ে ট্রিট‌মেন্ট শিট, অ্যাড‌মিশন রেজিস্ট্রারসহ ওই স্বাস্থ্য কম‌প্লেক্সের আবা‌সিক চি‌কিৎসক‌কে আগামী ২৫ অক্টোবর হা‌জির হ‌য়ে লি‌খিত ব্যাখ্যা প্রদানের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com