বাংলা হেডলাইনস টাঙ্গাইল : গোলাম সরোয়ার নামে জার্মান এই প্রবাসী মুজিববর্ষ উপলক্ষে টাঙ্গাইলে এক লক্ষ বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছেন।
এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি -শ্লোগান নিয়ে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপণের কর্মসুচি হাতে নিয়েছেন এ প্রবাসী।
মঙ্গলবার সকালে টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সাদ’ত বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ফলজ বৃক্ষ রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করেন।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও মাদ্রাসা, কবরস্থান, শ্মশান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বৃক্ষরোপণ করা হবে।
সম্পুর্ন ব্যক্তিগত খরচে ফলজ ও বনজ একলাখ বৃক্ষ চারা রোপণ কর্মসুচির বিষয়ে জার্মান প্রবাসী গোলাম সরোয়ার বলেন জার্মানসহ উন্নত বিশ্ব পরিবেশের ব্যাপারে যতটুকু সচেতন আমরা তা নই ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্টপোষকতায় দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে যেভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে সেটা থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।
তিনি চান তার প্রিয় মাতৃভুমির পরিবেশ আবার আগের মত হোক । সবুজে সবুজে ভরে যাক দেশটা ।