রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব সাবেক আইজিপি বেনজীর ইউএইতে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী ‘বাস্তবায়ন অযোগ্য, লুটপাটের’ বাজেট: জামায়াত

কুড়িগ্রাম পৌর এলাকায় এক নারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভা এলাকায় মোছা: লিমু বেগম (৩৫) নামে এক গৃহবধুকে বাড়ির পিছনে বাঁশঝাড়ে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতিবেশীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লিমু বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে নিয়ে যায়।

নিহত লিমু বেগম পৌর এলাকার বকসীপাড়া গ্রামের কামরুজ্জামানের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে তার স্বামী ও পরিবারের লোকজন জানান। নিহত লিমুর বাবার বাড়ি এবং স্বামীর বাড়ি একই এলাকায় এবং তাদের দুটি কন্যা সন্তান রয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানান, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন করা যাবে। তবে প্রাথমিকভাবে কীটনাশক পান করেছে বলে প্রতিয়মান হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com