সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মহানগরীর মৌলভীপাড়া এলাকার মডার্ন টাওয়ার নামে একটি ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মৃত আবরার রহমান শুভ আল আরাফাহ ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলেন।

খুলনা থানার ওসি আশরাফুল আলম জানান, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শুভ ভবনটির ১০ তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মৃত শুভ ভবনটির ৯তলার ভাড়াটিয়া আতিয়ার রহমানের ছেলে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।

ভবনটির বিভিন্ন স্থানে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com