বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কাশিমপুর এলাকার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ৫ জনকে জরিমানা করেছে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালত।
আজ সকাল থেকে তিতাস গ্যাসের চন্দ্রা জোন ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান জানান, কাশিমপুর থানা এলাকার বারান্দায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এক হাজার বাসাবাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই কিলোমিটার গ্যাসের পাইপ উত্তোলন করা হয় এবং গ্যাস ব্যবহারের কারণে ৫ বাড়ির মালিককে প্রায় ২ লাখ টাকা জরিমানা করে হয়।
তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের ম্যানেজার মামুনুর রহমান বলেন, অবৈধ সংযোগের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। ২০১২ সাল থেকে এসব এলাকায় অবৈধভাবে পাইপলাইন বসিয়ে নিজেরাই গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছে।