বাংলা হেডলাইনস: সরকার স্বাস্থ্যবিধির শর্ত মেনে চলার সাপেক্ষে সারাদেশে সিনেমা হল সমূহে আগামী ১৬ অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি প্রদান করেছে।
‘কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন, সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ এবং সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর ২০২০ তারিখ থেকে সারাদেশের সিনেমা হলসমূহে (প্রেক্ষাগৃহে) চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি প্রদান করা হয়েছে’ , পিআইডি’র প্রেস রিলিজে জানানো হয় ।
আজ তথ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক অফিস স্মারকে এ নির্দেশনা প্রদান করা হয়।