সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে প্রাইভেটকারে পার্লার কর্মীকে ধর্ষণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে প্রাইভেটকারে তুলে এক পার্লার কর্মীকে (২৫) ধর্ষণ করার অভিযোগ উঠেছে ।

এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকার চালক পিন্টু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ । পিন্টু মিয়া গাজীপুরের কালিয়াকৈরের নাওলা গ্রামের আব্দুল বারেকের ছেলে ।

ভুক্তভোগীর স্বজনরা জানায়, ওই পার্লার কর্মী কালিয়াকৈর রেন্টএ কার প্রাইভেট কার নিয়ে বিভিন্ন স্থানে যাতায়াতের সুবাদে ধর্ষণের শিকার হওয়া ওই নারীর সঙ্গে আগেই পরিচয় হয় পিন্টু মিয়ার সাথে ।

গতকাল বুধবার সন্ধ্যায় ওই পার্লার কর্মী তার ৮ বছরের ছেলেকে পিন্টু মিয়ার প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয় ।

নবীনগর ঘুরে রাতে কালিয়াকৈর ফেরার পথে চন্দ্রা-নবীনগর সড়কে জিরানী এলাকায় পৌঁছলে কৌশলে ওই নারীর সঙ্গে থাকা তার ছেলেকে একটি দোকানে নামিয়ে রাখে।

পরে ওই পার্লারকর্মীকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে । এ সময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে প্রাইভেটকার নিয়ে পিন্টু দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই নারী কাশিমপুর থানায় গিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করলে বিকেলে অভিযুক্ত পিন্টুকে গ্রেফতার করে পুলিশ ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি’র ডিসি (ডিবি) মো. জাকির হাসান জানান, অভিযুক্ত গাড়িচালক পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে । আইনী প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে এবং তার রিমান্ডের আবেদন জানানো হবে।

পরীক্ষার জন্য ওই নারীকে শুক্রবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com