বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ প্রকাশ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

কুড়িগ্রামে রিজভীর রোগমুক্তির জন্য দোয়া

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রোগমুক্তি কামনা করে তার নিজ জেলা কুড়িগ্রামে মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির দলীয় নেতা কর্মী ও স্থানীয় জনগণের উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) জুমআর নামায শেষে কুড়িগ্রাম শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে একটি মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানে তিনি বক্তব্যও রাখেন।

এরপরই হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি কার্ডিয়াক বিভাগের সিসিইউ এ চিকিৎসাধীন রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com