বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

যমুনায় ইলিশ ধরার অপরাধে সিরাজগঞ্জে ৩ জেলের কারাদন্ড

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৩ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্তরা হলো,  উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে সেলিম  (২৫), একই গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২২) ও হারুনার রশিদের ছেলে কাওসার (২৩)।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিশেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ নিশেধাজ্ঞা অমান্য করে জেলেরা যমুনা নদীতে ইলিশ ধরছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতভর যমুনা নদীর ধুবুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই ৩ জেলেকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শুক্রবার তাদের ওই আদালতে হাজির করলে বিচারক উল্লেখিত দন্ডাদেশ দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ ও ক্ষেত্রসহকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com