শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনা কি শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দেব: প্রতিমন্ত্রী হুমায়ুন কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারীরা চব্বিশের মতো জবাব পাবে: প্রধানমন্ত্রী পোশাকশিল্পে অস্থিরতাকে রাজনৈতিক ষড়যন্ত্র বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত অস্থিরতার অপচেষ্টা চলতে পারে: তথ্য উপদেষ্টা শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও পোশাকশ্রমিকদের বিক্ষোভ-ভাঙচুর, ৪ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা ঢাকা-সাভার-গাজিপুরে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন।। ভাংচুর-অগ্নিসংযোগ-কারখানা বন্ধ ঘোষণা গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির জাপানের সঙ্গে বৈঠকে তৃতীয় কোনো দেশ নিয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহি নৌকা-বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুর তিন টায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

কেউ নৌকা, কেউবা বোটে আবার কেউবা লঞ্চে করে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ উপভোগ করতে আসেন।

রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার ইফতেখারুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: নুরুল আলম নিজামী পুলিশ সুপার আলমগীর কবির, রাঙ্গামাটি আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, সিভিল সার্জেন বিপাশ খীসা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী এবং সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান উপস্থিত ছিলেন।  

উন্নয়ন বোর্ডের উপসচিব প্রকাশ কান্তি চৌধুরী, সদস্য-বাস্তবায়ন হারুন অর-রশিদ, নৌকা বাইচ প্রতিযোগিতার আহবায়ক হাজ্বী মুছা মাতব্বর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, প্যানেল মেয়র মো: জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নৌকা বাইচ প্রতিযোগীতায় মহিলাদের বড় নৌকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আলো ত্রিপুরা ও তার দল। দ্বিতীয় স্থান অধিকার করেন মিতা ত্রিপুরাও তার দল। তৃতীয় স্থান অধিকার করেন সুমিতা ত্রিপুরা ও তার দল।

পুরুষের বড় নৌকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যুবরাজ ত্রিপুরা ও তার দল। দ্বিতীয় স্থান অধিকার করেন সুবিল ত্রিপুরা ও তার দল।তৃতীয় স্থান অধিকার করেন সিরামনি ত্রিপুরা ও তার দল।

পুরুষদের সাম্পান প্রতিযোগীতায় প্রথম হয় জামাল ঝলন্ত ত্রিপুরা। দ্বিতীয় হয়েছে মো সুমন। তৃতীয় স্থান অধিকার করেন মো জামান।

নৌকা বাইচ প্রতিযোগিতায় মহিলাদের কায়াক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাপসি চাকমা। দ্বিতীয় স্থান অধিকার করেন মিতা ত্রিপুরা। তৃতীয় স্থান অধিকার করেন সোনিয়া চাকমা ।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগীতায় মহিলাদের বড় নৌকায় প্রথম পুরস্কার ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৩০,০০০ টাকা এবং তৃতীয় পুরষ্কার ২৫,০০০ টাকা,

পুরুষদের বড় নৌকায় প্রথম পুরষ্কার ৫০,০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৩০,০০০ টাকা, ও তৃতীয় পুরষ্কার ২৫,০০০ টাকা, এবং সাম্পান ২জন বিজয়ীদের জন্য প্রথম পুরুষ্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮,০০০ টাকা, তৃতীয় পুরষ্কার ৫,০০০ টাকা এবং কায়াক প্রতিযোগিতায় ২জন বিজয়ীদের জন্য প্রথম পুরষ্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার ৮,০০০ টাকা, এবং তৃতীয় পুরষ্কার ৫,০০০ টাকা তুলে দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com