সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে জাতীয় পার্টির মিছিল

  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৪৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ও ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডকে স্বাগত জানিয়ে এবং গাজীপুর মহনগর জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণায় গাজীপুরে আনন্দ মিছিল করা হয়েছে।

আজ রোববার সকালে জেলা শহরের শিববাড়ি এলাকার মহানগর জাতীয় পার্টির উদ্যোগে পার্টির কার্যালয়ের সামনে থেকে ঘোড়ার গাড়ি ও বাদ্য বাজিয়ে মিছিলটি বের করা হয়।

নেতা-কর্মীদের অংশগ্রহণে মিছিলটি রাজবাড়ি রোড ও মসজিদ রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে আবারো শিববাড়ি মোরে গিয়ে শেষ করা হয়।

নবগঠিত গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব সিটি কাউন্সিলর মোশারফ হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুদ, যুব সংহতির মহানগর সভাপতি জাকির হোসেন, সদর জাপার সাধারণ সম্পাদক জহিরুল সরকারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে আহবায়ক ও মোশারফ হোসেনকে সদস্য সচিব করে গাজীপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com