বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

আজ করোনায় মৃত্যু গতকালের চেয়ে কম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস: দেশে আজ কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃত্যু গতকালের চেয়ে কম । 

গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ১৮ জন মৃত্যুবরণ করেছে । গতকাল ২১ জন এবং গত পরশু ১৪ জন মৃত্যুবরণ করেছে ।

এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬,৯৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার  গতকালের চেয়ে কম ১০.১৪ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১০.৮১ শতাংশ এবং গত পরশু ছিল ১০.৭৪ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৭ হাজার ১৪১ জন।

শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৭৮.৪৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৮.৩২ শতাংশ এবং গত পরশু  ছিল ৭৮.২৩ শতাংশ।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৩৮০ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৯১ হাজার ৫৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬১১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৯২ হাজার ৩২৫ টি।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৪ জন।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫০ বছরের দুইজন,  ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন এবং ৬০ বছরের উপরে এগারজন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ৩ জন, রংপুরে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com