বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত, উত্তেজনা বিভেদ চলতে থাকলে হাসিনা প্যারাসুট নিয়ে নামার চেষ্টা করবে: জামায়াতকে রিজভী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাইয়ে বেনজীরের জামিন বাতিলে কাজ করছে সরকার তারেক রহমানকে দলের রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণের দায়িত্ব দুর্নীতি ও চাঁদাবাজি বেড়েছে: জামায়াত আমির কিছুই বদলায়নি ।। যারা ঘুষ খেত, তারা এখনো ফন্দি-ফিকির করছে: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের রাখতে চায় জামায়াত টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক ।। বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা কেবল তার দায়িত্বকালীন সময়ের জন্য প্রযোজ্য: তথ্য উপদেষ্টা

খুলনায় দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় ডিজিটাল এন্ড ফিজিক্যাল সেফটি অব জার্নালিষ্ট বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে।

নিউজ নেটওয়ার্ক ও ইন্টারনিউজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালা বুধবার (২১ অক্টোবর) বিকেলে মহানগরীর হোটেল ক্যাসল সালামে শেষ হয়।

প্রশিক্ষণ কর্মশালায় খুলনা ও বাগেরহাটের ২৩ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনিউজের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মইনুদ্দিন আহমেদ।

নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও সিইও শহীদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ কর্মশালার স্থানীয় সমন্বয়কারী শেখ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারনিউজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শামীম আরা শিউলি, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার জিয়াউর রহমান ও নিউজ নেটওয়ার্কের মৌসুমী সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন্টারনিউজের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, যুগের পরিবর্তনের সাথে সাথে সাংবাদিকতার ধরণও পরিবর্তন হয়েছে।

বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষিত রাখতে এ ধরণের প্রশিক্ষণ অনেকটা গুরুত্ব বহন করে।

সাইবার ক্রাইম বা অনলাইন অপরাধ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সাংবাদিকদের মুক্ত রাখতেই ইন্টারনিউজ ও নিউজনেটওয়ার্ক এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com