বাংলা হেডলাইনস: দেশে আজ কোভিড-১৯ (করোনা ভাইরাস ডিজিজ) এ আক্রান্ত হয়ে মৃত্যু গতকালের চেয়ে বেশি ।
গত ২৪ ঘণ্টায় অর্থাৎ আজ বুধবার করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মৃত্যুবরণ করেছে । গতকাল ১৮জন মৃত্যুবরণ করেছে এবং গত পরশু ২১ জন মৃত্যুবরণ করেছে ।
এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৭২৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬ শতাংশ
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০.৯৭ শতাংশ। গতকাল করোনা শনাক্তের হার ছিল ১০.১৪ শতাংশ এবং গত পরশু ছিল ১০.৮১ শতাংশ ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৭০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট তিন লাখ ৮ হাজার ৮৪৫ জন।
শনাক্ত বিবেচনায় আজ করোনা থেকে সুস্থতার হার গতকালের চেয়ে বেশি ৭৮.৫৬ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৭৮.৪৪ শতাংশ এবং গত পরশু ছিল ৭৮.৩২ শতাংশ ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৪৫ জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট তিন লাখ ৯৩ হাজার ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৬ হাজার ৪১১ টি।
২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে পুরুষ ১৯জন এবং নারী ৫ জন।
বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ২১ থেকে ৩০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছরের দুইজন, ৫১ থেকে ৬০ বছরের আটজন এবং ৬০ বছরের উপরে তেরজন মৃত্যুবরণ করেছে।
বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২জন রংপুরে ১ জন এবং খুলনা বিভাগে ১ জন।