বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নাগরপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইলের নাগরপুরে লুকিমুদ্দিন ওরফে লোকমান (৪৮) নামের মৃত্যদন্ড প্রাপ্ত এক পলাতক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।

সে নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

আজ শনিবার ভোর ৫টায় ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে নাগরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। লোকমানের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ।

তিনি (ওসি) জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা হত্যা মামলায় অভিযুক্ত আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমানকে আদালত মৃত্যুদন্ডের আদেশ দেন। সে দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ফজলুর রহমান, মো.সিরাজুল ইসলাম ও এএসআই মো. জহিরুল আলম জহির সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, উপজেলার জামুর্কি ইউনিয়নের বানগুটি গ্রামের আওয়াল মিয়া হত্যায় ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মির্জাপুর থানায়  হত্যা মামলা দায়ের করে।

হত্যা মামলার তদন্ত রিপোর্টে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। বাদী আসাদুজ্জামান নিজেই সঙ্গীয় আরো ৪ জনকে নিয়ে নিজের পিতাকে হত্যা করে। বাকী ৪ আসামী হলো, লুকিমুদ্দিন ওরফে লোকমান, জহির উদ্দিন জরু,  আব্দুল মান্নন ও আওয়াল।

পরে মির্জাপুর থানার এসআই শ্যমল দত্ত বাদী হয়ে মোট ৫ জনকে আসামী করে চার্জশিট দাখিল করেন। আসামী লুকিমুদ্দিন ওরফে লোকমান, আ. মান্নান ও আওয়াল পলাতক ছিল। অপর দুই আসামী জেল হাজতে রয়েছে।

টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর তানভীর হোসেন জানান গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সামছুল আলমের আদালতে উপস্থাপন করলে, আদালত তাকে জেলে প্রেরণের আদেশ দেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com