বাংলা হেডলাইনস: বঙ্গোপসাগরে নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে গাজীপুর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে।
এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশঃ দুর্বল হয়ে যেতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর পশ্চিমাংশ থেকে বিদায় নিয়েছে এবং দেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ার জন্য আবওয়াগত পরিস্থিতি অনুকুলে আসছে, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে আজ শনিবার জানানো হয়।
সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা ব্জ্রসহ বৃষ্টি হতে পারে।