শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

অপহৃত কন্যার উদ্ধারে মুক্তিযোদ্ধা পরিবারের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডগা গ্রামের অপহৃত কন্যার উদ্ধার চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক মুক্তিযোদ্ধা পরিবার।

আজ রবিবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবে এ সম্মেলন করা হয়।

গোপালপুরের মুক্তিযোদ্ধা সাহেব আলী খান সংবাদ সম্মেলনে জানান, তার নাতনি স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রিপা আক্তার (১৪) গত ১৬ আগস্ট রাত সোয়া ১১টার দিকে পানি ব্যবহারের জন্য বাড়ির দক্ষিপাশে টিউবয়েলের কাছে যায়।

সে সময় একই উপজেলার চতিলা গ্রামের সাকিল হাসান, হাছিনা বেগম, শাফী উদ্দিন, মো. শফিকুল, রেহেনা বেগম ও মো. সোলায়মান তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। অনেক খোঁজাখোঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তার নাতনিকে উদ্ধারের জন্য এলাকার মাতাব্বরদেও কাছে গেলে তারা আশ্বাস দিলেও পরবর্তীতে নানাভাবে টালবাহানা করতে থাকে। তাদেও কাছ থেকে কোন সুরাহা না পেয়ে গত ২১ আগস্ট গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ আসামী সোলায়মানকে গ্রেপ্তার করে। সে পুলিশকে জানায়, সাকিল হাসানসহ আসামীরা রিপাকে অপহরণ করে গাজীপুরের অজ্ঞাতস্থানে রেখেছে। ঢাকার দক্ষিণখান থানার আটিপাড়া পুলিশ ফাঁড়ির মোড় এলাকা থেকে হাছিনা বেগম ও শাফী উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়। তারাও রিপাকে অপহরণের কথা স্বীকার করে।

গত ১২ অক্টোবর অপর আসামী শফিকুলকেও গ্রেপ্তার কওে পুলিশ। তারপরও রিপাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

রিপা আক্তারের পিতা রফিকুল ইসলাম খান সংবাদ সম্মেলনে বলেন, আসামীরা নানাভাবে তাকে ও তার পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা যে কোন সময় তার পরিবারের সদস্যদের উপর হামলা করতে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

মেয়েকে উদ্ধারের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মুক্তিযোদ্ধা সাহেব আলী খান বলেন, দেড় মাস হলেও রিপার কোন সন্ধানই পাওয়া যাচ্ছে না।

সে বেচে আছে নাকি আসামীরা তাকে মেরে ফেলেছে তাও জানি না। আসামী গ্রেপ্তার হলেও পুলিশ এতদিনেও মেয়েকে উদ্ধার করতে পারেনি। আমরা মেয়ের সন্ধান চাই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com