শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভাল: মির্জাপুরে ব্রিটিশ হাইকমিশনার

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল: বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভাল।

এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করছে।চমৎকার পরিবেশে শারদীয় দূর্গোৎসব পালনই তার বড় প্রমাণ।

তিনি আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামন্ডপসহ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন।

সকাল পৌনে দশটায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এবং ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আলী এহসান, সহকারী মহা ব্যবস্থাপক (অপারেশন) অনিমেষ ভৌমিক, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান প্রমুখ।

এরপর কুমুদিনী হাসপাতালের লাইব্রেরিতে চা চক্র শেষে হাইকমিশনার কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল ও কলেজ পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুল হালিম, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়।

এরপর ব্রিটিশ হাইকমিশনার লেওহজং নদীর তীর ঘেষা রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির পুজামন্ডপ পরিদর্শনে যান। সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক স্বম্পা সাহা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com