সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ

গাজীপুরে জুতোর কারখানায় আগুন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩০১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানা ফুটওয়্যার নামে একটি জুতো তৈরির কারখানায় আগুন লেগেছে।

সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের উত্তর দমকল কর্মীদের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় বিকেল পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়া রাজ জানান, বিকেলে টেংরা বাজার এলাকায় রানা ফুটওয়্যার নামে একটি জুতো তৈরির কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com