বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে মা ইলিশ ধরার দায়ে ২২ জেলের কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৭৪ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস  সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ২২ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে উল্লেখিত বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com