সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৪ বছরে পদার্পণ

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: ৫৩ থেকে ৫৪ বছরে পদার্পন করায় কুড়িগ্রাম প্রেসক্লাবের জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার ( ২৭অক্টোবর)  রাতে  প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে এক অনাড়ম্বর  অনুষ্ঠানের  মধ্যদিয়ে কেক কেটে কুড়িগ্রাম  প্রেসক্লাবের  ৫৩ তম জন্মদিন  পালন করা হয়।

অনুষ্ঠানে কেক কেটে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি  সামিউল হক নান্টুর মুখে তুলে দেন বর্তমান সভাপতি আহসান হাবীব নীলু।

এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ, সফি খান, সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী খন্দকার, শফিকুল  ইসলাম বেবু, রেজাউল করিম রেজা, আব্দুল খালেক ফারুক, এবি সিদ্দিক, রাজু মোস্তাফিজ, ফজলে ইলাহী স্বপন, মিজানুর রহমান মিন্টুসহ শুভাকাঙ্ক্ষী ও অতিথিবৃন্দ উপস্থিত  ছিলেন ।   

জন্মদিন উপলক্ষে জেলাবাসীকে জন্মদিনের শুভেচছা জানিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  খ,ম আতাউর রহমান বিপ্লব  বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, কুড়িগ্রামে উন্নয়ন ও অগ্রগতির দক্ষসেনা কলম সৈনিক সাংবাদিকদের সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাব ৫৩ বছর অতিক্রম করল। 

গৌরবের  ৫৪ বছরের শুরুতেই কুড়িগ্রাম জেলাবাসীসহ দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানোন্নয়নসহ ক্লাবের সদস্যদের সুখে দুঃখে  বর্তমান নেতৃত্ব আছে এবং আগামীতেও থাকবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com