মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

গাজীপুরের অপহৃত শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫৭৩ দেখা হয়েছে
মায়ের কোলে ফিরে পাওয়া শিশুটি।

বাংলা হেডলাইনস  গাজীপুর : পাঁচ মাসের শিশু রিভা মনিকে অপহরণের দুদিন পর  উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।

গাজীপুরের শ্রীপুর থেকে অপহৃত শিশুটিকে টাঙ্গাইলের মির্জাপুরের মিরদেওহাটা এলাকা থেকে উদ্ধার করা হয়।

শিশুটিকে উদ্ধার এর সঙ্গে অপহরনকারী এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শশধরপটি গ্রামের হৃদয় মাহমুদ ও তার স্ত্রী সোনালী আক্তার।

বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শামসুন্নাহার এসব তথ্য জানান।

পুলিশ সুপার আরো জানান, গত ২৭ অক্টোবর দুপুর ১২টার দিকে শিশু রিভা মনিকে তার মা লাইজু বেগম পাশের ঘরের ভাড়াটিয়া সোনালী আক্তারের কাছে রেখে গোসল করতে যান। এরপর গোসল করে এসে সোনালী আক্তার ও  রিভা মনিকে কোথাও খোঁজে পাননি।

পরে এ বিষয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করলে জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আল মামুন একটি বিশেষ দল গঠন করে তথ্য প্রযুক্তির সাহ্যয্যে রিভা মনিকে উদ্ধার করে।

পাশাপাশি অপহরনকারী ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এই দম্পতি পরিকল্পিতভাবে ওই বাসা ভাড়া নিয়ে শিশুটির পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে এবং সুযোগ বুঝে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।

পালিয়ে যাওয়ার পর নিজেদের বাসাবাড়ি বা আত্মীয়স্বজনের কাছে না গিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে একটি ভাড়া বাসায় গিয়ে উঠে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুলিশের টিম জোর তৎপরতা চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দম্পতির এক যুগেও কোন সন্তান না হওয়ায় হতাশা থেকে রিভা মনিকে অপহরন করেছিল বলে পুলিশকে জানিয়েছে তারা। তবে পুলিশ ঘটনাটি আরো গভীর ভাবে খতিয়ে দেখবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com