মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

খুলনায় ভ্যান চালক হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৬৮ দেখা হয়েছে
আইকন

বাংলা হেডলাইনস  খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার ভ্যানচালক রাশেদুল ইসলাম গাজী (১৭) হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদন্ডাদেশ দেয়া হয়েছে। তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার আদেশ দিয়েছেন আদালত।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে মো: রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও মো শহিদুল ইসলাম। তিনজনই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল।

বিচারক রায়ের আদেশে আরও বলেন, আসামিদের প্রত্যেককে রাশিদুল হত্যার পর লাশ গুম করার চেষ্টার কারণে ২০১ ধারায় প্রত্যেককে সাত বছর করে সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা আদেশ দেয়া হয়।

একইসাথে হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকায় ৩০২ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৯ আগস্ট রাশেদুল ইসলাম গাজী বটিয়াঘাটার জয়পুর গ্রামের নিজ বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফেরেননি।

পরদিন ২০ আগস্ট সকালে পুলিশ আমির হামজার বাগানের পাশ থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে। এরপর রাশিদুল এর পিতা হালিম গাজি বাদী হয়ে বটিয়াঘাটা থানা অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করেন।

২১ আগস্ট সকালে পুলিশ রাশেদুলের মস্তক উদ্ধার করে। এই মামলার তদন্ত শেষে পুলিশ চলতি বছরের ১৪ জানুয়ারি তিনজনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে পিপি এনামুল হক, আসামী পক্ষে এ্যাড গাজী রাজু আহমেদ, মঞ্জিল হোসেন মামলাটি পরিচালনা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com