বাংলা হেডলাইনস টাঙ্গাইল: টাঙ্গাইলে হত্যা মামলায় ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
এই ঘটনায় আরও ৬ জনকে বেকসুর খলাস দেওয়া হয়েছে। এ ছাড়াও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার করে আর্থিক জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এ রায় দেন।
যাবজ্জীবন আসামিরা হচ্ছে সদর উপজেলার রশিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল কাদের, মৃত ইনছান খার ছেলে চান খা , মৃত নুরু মন্ডলের ছেলে শহীদ, নেদু হাজীর ছেলে ওয়াজেদ, মৃত জুরান মন্ডলের ছেলে আবুল ও রুপচান।