সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি ।। সীমিত পরিসরে খুলে দেওয়ার চিন্তা করছে সরকার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩০৭ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস : সরকার ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করেছে।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে তাদের জন্য সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায় কি না চিন্তা করছে সরকার।

এছাড়া, অন্যান্য শিক্ষার্থীদের জন্য খুব কম সময়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা আছে। তবে সব কিছু নির্ভর করছে কোভিড -১৯ পরিস্থিতির ওপর।

কারণ আবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বিধায় এসব বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলমান চতুর্থ বর্ষে যারা ইতোমধ্যে পাঁচটি পরীক্ষা দিয়েছেন বাকি পরীক্ষাগুলোতেও তাদের অংশগ্রহণ করতে হবে। কারণ তারা পরীক্ষা শেষে চাকরিতে প্রবেশ করবেন। সেটি মাথায় রেখে শীঘ্রই পরীক্ষা কিভাবে নেয়া হবে তা জানানো হবে।

টিউশন ফি বিষয়ে মন্ত্রী বলেন, যেসকল অভিভাবক করোনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাদের বিষয়ে মানবিক আচরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অপ্রয়োজনীয় কোন ফি নেয়া থেকে বিরত থাকতে স্কুল কতৃর্পক্ষকে তিনি আহ্বান জানান।

এসময় স্কুল ফি এর বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন, পিআইডি’র এক প্রেস রিলিজে জানানো হয়।

গত ১৭ই মার্চ সরকার করোনাভাইরাস সংক্রমণরোধে দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে করোনা বিস্তাররোধে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করে।    

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com