শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ পুনর্গঠনে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন প্রধানমন্ত্রীকে অশোভন ভাষায় আক্রমণ করছে বিরোধীরা: রিজভী রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত

বাসাইলে গ্রাম্য সালিশে বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৭) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সাথে প্রতিবেশি আবু খানের দুইটি পুকুরের মাছ নিয়ে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি মুক্তিযোদ্ধা লতিফ খান ও আবু খানের পরিবারের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়িতে শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান ও তার ছেলে পাভেল এবং পারভেজসহ কয়েকজনে মিলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে কিলঘুষি ও লাথি মেরে আহত করে।

এ সময় তার পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন,‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। সালিশ শেষে এক পর্যায়ে দুই পক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়। আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com