শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বিএনপি স্থায়ী কমিটি সদস্য টুকু করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ২৭৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 জেলা বিএনপি’র নেতৃবৃন্দ এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার হঠাৎ করে করোনা আক্রান্তের উপসর্গ অনুভব করেন। ওইদিন করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয় এবং রাতেই তার ফলাফল করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ হলেও এখনো তার অবস্থা স্বাভাবিক।

বর্তমানে টুকু নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। সিরাজগঞ্জবাসীর কাছে দোয়া কামনা করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু ।

আজ সোমবার বিকেলে রোগ মুক্তির কামনায় জেলা বিএনপির পক্ষ থেকে ধানবান্ধি সরকারি বি এল স্কুল রোড জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা রকিবুল ইসলাম রতন, মির্জা মোস্তফা জামান, শামীম, সেচ্ছাসেবক দল নেতা আকাশ খন্দকার, ছোনোয়ার হোসেন ছানু প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com