বাংলা হেডলাইনস গাজীপুর: লক্ষীপুরের রামগতিতে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী শিশু কন্যাকে হত্যার দায়ে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী আব্দুল গফুর নামে এক কয়েদীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ।
রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মৃত্যুদন্ড কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ । আব্দুল গফুর লক্ষীপুরের রামগতি থানার দক্ষিণ চরলরেঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে ।
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবুল কালাম আজাদ, সিভিলসার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান উপস্থিত ছিলেন ।
কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেলসুপার আব্দুল জলিল রায়টি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় কার্যকরের পর লাশ তার স্বজনদের কাছে তুলে দেয়া হয়।
২০০৬ সালের ৮ অক্টোবর আব্দুল গফুরের বিরুদ্ধে লক্ষীপুরের রামগতি থানায় পারিবারিক কলেহের জেরে ৫ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী ও দুই বছর বয়সী কন্যা শিশুকে হত্যার দায়ে মামলা হয় ।
এ মামলায় ২০০৮ সালের ২৮ এপ্রিল লক্ষীপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তাকে মৃত্যুদন্ডাদেশ দেয়। দীর্ঘ আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত রাতে এ রায় কার্যকর করে গাজীপুরের কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ।