সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে ইয়াবা বিক্রেতার কামড়ে পুলিশ হাসপাতালে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবা বিক্রেতার কামড়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে।

জানা গেছে, সোমবার বিকালে ফুলবাড়ী থানার একদল পুলিশ মাদক উদ্ধারের উদ্দেশ্যে উপজেলার বালারহাট এলাকায় যান।

এ সময় কনেস্টবল সন্তোষ কুমার সাদা পোষাকে ক্রেতা সেজে উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে ইয়াবা বিক্রেতা আহম্মেদ হোসেন আরমানের (২০) সাথে যোগাযোগ করেন।

ক্রেতার ফোন পেয়ে আরমান বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থান করছে বলে জানায়। অন্যান্য পুলিশ সদস্যদের দূরে রেখে একাই আরমানের সাথে দেখা করেন কনেস্টবল সন্তোষ।

সেখানে ইয়াবা হস্তান্তরের সময় জাপটে ধরে আরমানকে আটক করেন তিনি। কিন্তু দুর্ধর্ষ আরমান সন্তোষের বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে সজোরে কামড় দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায়।

এতে সন্তোষের আঙ্গুলের নখ উপড়ে গিয়ে মারাত্বক ক্ষতের সৃষ্টি হয়। সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে সন্ধ্যায় বিপুল সংখ্যক পুলিশ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ আরমানকে তার বাড়ি থেকে আটক করে।

ফুলবাড়ী  থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com